পরিবাহির মধ্যদিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহি পদার্থের যে ধর্মের কারনে কারেন্ট প্রবাহে বাধাগ্রস্থ হয় তাকে রোধ বা রেজিস্ট্যান্স বলে। রোধকে "Ohm " দ্বারা প্রকাশ করা হয়। এর প্রতীক R। রেজিস্টরকে সিরিজে স্থাপন করলে ভোল্টেজ ড্রপ করে। রেজিস্টরকে প্যারালালে স্থাপন করলে কারেন্ট বিভক্ত হয় ভোল্টেজ একই অবস্থায় থাকে।
ইন্ডাকট্যান্স (Inductance)
ইলেকট্রিক কন্ডাক্টর (ওয়ার বা তার) বা সার্কিট এর মধ্যদিয়ে কারেন্ট প্রবাহিত হলে কন্ডাক্টরের চারিদিকে চৌম্বক বলরেখা বা ইলেক্ট্র-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় এবং ইলেকট্রমোটিভ ফোর্স উৎপন্ন করে। যখন কয়েলের মধ্যদিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় ফলে এটি ইলেকট্রমোটিভ ফোর্স উৎপন্ন করে এবং সক্রিয় অবস্থা ধারন করে। এখন যদি কারেন্ট প্রবাহ বন্ধ করা হয় তবুও কয়েলের চারপাশে চৌম্বক বলরেখা বিদ্যমান থাকবে। কারন ইন্ডাকট্যান্স (Inductance)। য়খন কারেন্টের প্রবাহ নিন্মগামী হবে তখন ইন্ডাকট্যান্সের ধর্মের কারনে কারেন্ট ধীর গতিতে নিন্মগামী হবে অর্থাৎ ইন্ডাকট্যান্স কারেন্টকে দ্রুত নিন্মগামী হতে বাধা প্রদান করবে। কয়েলের এই রোধকে ইন্ডাকট্যান্স বলে। ইন্ডাকট্যান্সকে L দ্বারা প্রকাশ করা হয়। চিত্র দেখার জন্য চিত্রের উপর ক্লিক করুন:-
চিত্রঃ ১
চিত্রঃ ২
চিত্রঃ ৩
ক্যাপাসিট্যান্স (Capacitance)
ক্যাপাসিটর যে পরিমান ইলেকট্রিক চার্জ ধারন করতে পারে তাকে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বলে। একে C দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটর সাধারনত ফিল্টারিং এর কাজে ব্যবহৃত হয় (অর্থাৎ, বৈদ্যুতিক নয়েজ কমানোর জন্য)। অল্টারনেটিং কারেন্ট এ ফ্রিকুয়েন্সি পরিবর্তনশীল অর্থাৎ, নয়েজের পরিমান বেশি। এই নয়েজকে কমানোর জন্য ক্যাসিটর ব্যবহৃত হয়। এছাড়া চার্জিং-ডিসচার্জিং সার্কিট, স্ট্যাটিং টর্ক (কিছু কিছু সার্কিট আছে যা চালু করার জন্য অতিরিক্ত পাওয়ারের প্রয়োজন হয়) উৎপন্ন করার জন্য ক্যাপাসিটর ব্যবহৃত হয়।
ইম্পিড্যান্স(Impedance)
ইম্পিড্যান্স হলো অল্টারনেটিং কারেন্ট দ্বারা চালিত কোন সার্কিট বা কম্পোনেন্ট এর সক্রিয় রোধ যা ওহমিক রোধ ও রিয়্যাকট্যান্স এর সম্মিলিত প্রভাব দ্বারা উৎপন্ন হয়।
রিয়্যাকট্যান্স (Reactance)
ইন্ডাক্টর (নন-রেজিস্টিভ কম্পোনেন্ট) এর মধ্যদিয়ে অল্টরেনেটিং কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য(অর্থাৎ ই এম এফ EMF এর প্রভাবে) ইন্ডাক্টরে যে অভ্যন্তরীন রোধ বা রেজিস্ট্যান্স সৃষ্টি হয় তাকে রিয়্যাকট্যান্স বলে। এই কারেন্ট ব্যাক ই এম এফ (অর্থাৎ, কারেন্ট এবং ভোল্টেজ আউট অফ ফেজ) থেকে উৎপন্ন হয় এবং ইন্ডাক্টরকে অভ্যন্তরীনভাবে প্রভাবিত করে ফলে রিয়্যাক্ট্যান্স কারেন্ট প্রবাহে বাধা দেয়।








